• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে স্বামীর নির্যাতনে স্ত্রী মৃত্যু

মৃত্যুঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুরে স্বামী দুলাল হোসেনের নির্যাতনে মুক্তা আকতার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। সোমবার বিকেল সাড়ে ৫টায় পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়। এ ঘটনায় দুলাল ও তার বাবা আব্দুল কাদের পালিয়ে গেলেও তার মা উম্মেজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে তুচ্ছ ঘটনায় স্বামী স্ত্রীর কলহের জের ধরে মুক্তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে । এতে তার মৃত্যু হয় দাবি মুক্তার পরিবার। পুলিশ খবর পেয়ে সোমবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠায়।

এ ঘটনায় পর দুলাল ও তার বাবা এলাকা ছাড়লেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুলালের মা উম্মেজানকে আটক করে।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মামুন অর রশিদ জানান, দুই বছর আগে মুক্তার সাথে দুলালের বিয়ে হয়। এক সন্তানের মা হয় মুক্তা। গত ৭দিন আগে অনাগত সন্তান নষ্ট করে দুলাল। সামান্য কলহের জেরে এ ঘটনা ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, স্বামীর নির্যাতনে মুক্তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে মৃক্তা দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিল। তবে লাশ ময়নাতদন্ত হলে রহস্য বেরিয়ে আসবে বলে জানান ওসি মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ