• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণ

ধর্ষণপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধি শিশু (১৩) ২ নরপশু কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে। সোমবার ধর্ষনে সহায়তাকারী শাহাজাদী নামের এক মহিলাকে আটক করে মাতবরের জিম্মায় দিয়েছে গ্রামবাসী। উপজেলার দ্বারিকামারী গ্রামে ঘটনাটি ঘটেছে।

প্রতিবন্ধির পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের দ্বাড়িকামারী গ্রামের মৃত-আফজাল হোসেনের বুদ্ধি প্রতিবন্ধি কন্যা রুমা খাতুন (১৩) কে গত শনিবার সন্ধ্যায় প্রতিবেশী মৃত-হামিদ আলীর তালাকপ্রাপ্তা কন্যা শাহাজাদী কৌশলে তার ঘরে ডেকে নেয়। ঘরে অবস্থান নেয়া একই গ্রামের দু’ব্যক্তি আবুল বাশার (৩৫) ও আলম মিয়া (৩৪) ওই প্রতিবন্ধিকে ধর্ষণ করে। রাতে কাহিল অবস্থায় প্রতিবন্ধী শিশুটি বাড়ী ফিরে ঘটনা প্রকাশ করে দিলে ধর্ষকরা গা ঢাকা দেয়। গতকাল সোমবার ভোরে ধর্ষনে সহায়তাকারী শাহাজাদীকে গ্রামবাসী আটক করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরে তাকে স্থানীয় মাতবর সাবেক ইউপি সদস্য মৌলভী এনছার আলীর জিম্মায় দেয়া হয়েছে। ঘটনাটি থানা পুলিশ না করতে একটি চিহ্নিত মহল এনছার আলীর বাড়ীতে তার নেতৃত্বে শনি ও রোববার দফায়-দফায় বৈঠক করেছে বলে এলাকাবাসী জানায়। মাতবরের পক্ষ থেকে বৈঠকে প্রতিবন্ধির ইজ্জতের মূল্য ৩ লাখ টাকা নির্দ্ধারন করা হয়েছে।

এ ব্যাপারে এনছার আলী বলেন, গ্রামের লোক আমার বাড়ীতে ধর্ষনের বিষয়ে বসেছিলো, তবে ফয়সালা হয়নি। চেষ্টা করা হচ্ছে যাতে ওই শিশুটি সঠিক বিচার পায়। ধর্ষিতার মা জাহানারা বেওয়া মেয়ের দুর্ঘটনার বিচার চেয়েছেন। তিনি আরও জানান-একটি পক্ষ বিচার চাইতে বাঁধা দিচ্ছে।

থানার ওসি ইসরাইল হোসেন বলেন, ঘটনা শুনেছি, কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ