লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধার উপজেলার ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মেডিকেল মোড় থেকে তাকে আটক করে। আটক ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম হাতিবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া গ্রামের মৃত সফিউল্লার ছেলে।
পুলিশ সুত্রে জনাগেছে, হরতাল অবরোধের সময় পুলিশের উপর হামলার ওরেন্টভুক্ত আসামী শরিফুল ইসলাম।
হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,২০১৩ সালে পুলিশের উপর হামালা এবং হরতাল ও অবরোধে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে। দীঘদিন থেকে পলাতক ছিল। সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।