• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আফগানিস্তানে বোমা হামলায় ১৪ পুলিশ নিহত

62277_1আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে দুটি পৃথক স্থানে বোমা হামলায় নিরাপত্তাবাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির বালখ ও জাওজান প্রদেশে এসব ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, দৌলাতাবাদ জেলায় একটি পুলিশ ভ্যান রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণের শিকার হয়। এতে জেলার পুলিশ প্রধানসহ চারজন নিহত হয়। জেলার উপপুলিশ প্রধান আব্দুল রাজ্জাক কাদেরি বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আরও তিন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ কর্মকর্তারা এ হামলার জন্য তালেবান বিদ্রোহীদের দায়ী করলেও তালেবানরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এদিকে, মঙ্গলবার সকালে বালখ প্রদেশের পার্শ্ববর্তী জাওজান প্রদেশে নিরাপত্তাবাহিনীর পোশাক পরিহিত এক ব্যক্তি পুলিশের চেকপোস্ট লক্ষ্য করে বোমা গ্রেনেড ছুঁড়ে মারলে ১০ পুলিশ সদস্য মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ