পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে স্পীকার শিরিন শারমিন চৌধুরীর পক্ষ থেকে ঈদ-উল আযহা উপলক্ষে হত দরিদ্রদের মাঝে পাঞ্জাবী, লুঙ্গী, শাড়ী বিতরন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা হতদরিদ্রদের মাঝে দুই হাজার শাড়ী, এক হাজার লুঙ্গী ও পাঞ্জাবী বিতরন করা হয়।
এ সময় আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: মিয়া মো: তাজিমুল ইসলাম শামীম, সহসভাপতি এ্যাড: আজিজুল ইসলাম রাঙ্গা, সহসভাপতি আলহাজ্ব মোকবুল হোসেন সরর্দার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, কোষাধ্যক আনিছার মন্ডল, দপ্তর সম্পাদক রুহুল আমীন, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম লাবলু সরর্দার, স্বেচ্ছাসেবকলীগ উপজেলা শাখার সম্পাদক আবেদ হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।