• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতকৃত ৬৩ কোচ বহরে যুক্ত

imagesসিসি নিউজ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারো সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৬৩টি যাত্রীবাহী কোচ মেরামত করা হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রীদের বহনের জন্য এসব কোচ মঙ্গলবার থেকে রেলের বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ হিসাবে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ঈদ স্পেশাল দুইজোড়া আন্তঃনগর ট্রেনের র‌্যাগ তৈরী করে চালানো হচ্ছে।

এদিকে ঈদে ঘরমুখো ট্রেনযাত্রীদের নিরাপক্তা জোড়দার করেছে রেলওয়ে পুলিশ । এ জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য-ব্যবস্থাপক (ডব্লিউএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা জানান কোরবানির ঈদ উপলক্ষে যাত্রীসেবা বাড়াতে পশ্চিমাঞ্চল রেলওয়ে তাঁদের ৬৫টি ক্যারেজ বা কোচ মেরামতের নির্দেশনা দেয়। এর মধ্যে ৪৫টি ব্রডগেজ (বড়) ও ২০টি মিটার গেজ (ছোট) লাইনের কোচ।

কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন জানান যে ৬৫টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা ধরা হলেও ৬৩টি কোচ মেরামত সম্ভব হয়েছে এবং তা হস্তান্তর করা হয় মঙ্গলবার।

স্থানীয় রেলওয়ে সূত্রমতে, ঈদে পশ্চিমাঞ্চল রেলওয়েতে দুই জোড়া বিশেষ ট্রেন নামানো হয়েছে ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা পথে। এসব ট্রেনে ৫০ হাজার যাত্রী পরিবহন করা হবে। এ ছাড়া প্রতিটি আন্তনগর ট্রেনে জুড়ে দেওয়া হবে অতিরিক্ত কোচ। সে জন্যই অতিরিক্ত চাহিদা মেটাতে এই ৬৩টি কোচ মেরামত করা হয়। রেলওয়ে শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোখছেদুল মোমিন বলেন ঈদে যাত্রীসেবার বিষয়টি মাথায় রেখেই আমরা সীমাবদ্ধতার মধ্যেও কোচ মেরামতের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ