সিসি নিউজ: নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে শামীম ইসলাম (২৪) নামের এক অটোচালক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শামীম নামাজী পাড়া গ্রামের আজহার আলীর পুত্র এবং পেশায় একজন অটো চালক। আজ বুধবার সকালে জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী নামাজি পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সকালে অটো চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।