• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে পাষণ্ড পিতা

হত্যাসিসি নিউজ: দিনাজপুর শহরের মো. আউয়াল (২১) নামে এক ব্যক্তি চার মাসের সন্তানকে হত্যা করে মৃত সন্তানসহ থানায় আত্মসমর্পণ করেছে। বুধবার সন্ধ্যায় শহরের শেরশাহ মোড়ে এই ঘটনা ঘটে।

আউয়াল জানান, তার স্ত্রী লিপি বেগমের (১৯) সাথে অনৈতিক কার্যকলাপ নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সে লিপিকে মারধর করতে থাকলে অত্মীয়স্বজনরা তাকে বাধা দেয়। এতে সে ক্ষুব্ধ হয়ে চার মাসের নিজ শিশুপুত্র মো. লিখনকে ঘরের বাইরে এনে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। সন্তানকে হত্যার পর মৃত শিশু নিয়ে আউয়াল নিজেই থানায় এসে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. আবুল হাসনাত খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ