
ফাইল ফটো
দিনাজপুর প্রতিনিধি : জেলার বিরলে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফাহিম (৮) ও লিয়ন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
ফাহিম হোসেন উপজেলার সদর ইউনিয়নের করলামাধববাটী গ্রামের বাবু হোসেন এবং লিয়ন হোসেন একই এলাকার মোকসেদের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের করলা মাধববাটী গ্রামের সুকান পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিরেশী মো. তাইজুল ইসলাম জানান, বিরল উপজেলার সদর ইউনিয়নের করলা মাধববাটী গ্রামের সুকান পুকুরে কয়েক বন্ধু মিলে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে ফাহিম ও লিয়ন দুই শিশু পানিতে তলিয়ে যায়। বাকি শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বিরল সদর ইউনিয়নের চেয়ারম্যার মো. সবুজার সিদ্দিক সাগর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।