• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টিউলিপ লেবার ছায়া মন্ত্রিসভার উপমন্ত্রী মনোনীত

টিউলিপসিসি ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লেবার ছায়া মন্ত্রিসভার উপমন্ত্রী মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শালিক শুক্রবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের তিন সংসদ সদস্য রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হককে শ্যাডো কেবিনেটে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন লেবার পার্টির নেতা জেরিমি করভিন। কিন্তু তিন বঙ্গকন্যাই তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেননি।
জেরিমি করভিন পার্টিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, সময় নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করতেই তার ওই আমন্ত্রণে তাৎক্ষণিক সাড়া দেননি তিন বাঙালি এমপি। তাছাড়া লিডারশিপ নির্বাচনে এই তিন এমপি’র কেউই জেরিমি করভিনের সমর্থক ছিলেন না।
সূত্র জানায়, এখনো পার্টি ওয়েবসাইটে না আসলেও বৃহস্পতিবার রাতেই লেবার লিডার জেরিমি করভিন টিউলিপকে কালচার, মিডিয়া ও স্পোর্টস বিভাগের জুনিয়র শ্যাডো মন্ত্রী করার সিদ্ধান্ত নেন পার্টি  ফোরামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ