• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোবিন্দগঞ্জ থানার ওসি প্রত্যাহার

পুলিশগাইবান্ধা: দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার কারণে জাহিদুল ইসলামকে গাইবান্ধা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে গোবিন্দগঞ্জের মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের ছেলে আশিকুর রহমান সাম্য হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে ঘণ্টাব্যাপী রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় তারা ওসির অপসারণ দাবি করেন।

এদিকে, আতাউর রহমানের অভিযোগ, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ হয় তার ছেলে সাম্য। বিকেলে সাম্যের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি ওসি জাহিদুল ইসলামকে জানানোর পরও তিনি গুরুত্ব দেননি। পরে মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে গড়িমসি করেন।

পরদিন শুক্রবার এলাকার এক সেপটিক ট্যাংক থেকে সাম্যের মৃতদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ