• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে

image_272864.exports-from-bangladesh-450x277সিসি ডেস্ক: নিরপেক্ষ একটি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা ২০২১ সালের মধ্যে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২১ সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র ইউএসএ টুডেতে গত বৃহস্পতিবার প্রকাশিত ইউনাইটেড ওয়ার্ল্ড প্রণীত বাংলাদেশ রিপোর্ট-২০১৫ শিরোনামে প্রতিবেদনে এই মন্তব্য করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মধ্য আয়ের দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হবে।
ইউএস টুডের সঙ্গে লন্ডনভিত্তিক ইউনাইটেড ওয়ার্ল্ড একটি চুক্তি করেছে। এই চুক্তির আলোকে লন্ডনভিত্তিক সংস্থাটি বিশ্বব্যাপী উন্নয়ন ও অর্থনৈতিক প্রতিবেদন তৈরি ও সরবরাহ করে।
বাংলাদেশের ওপর প্রণীত এই প্রতিবেদনে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বে শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য জাতিসংঘের প্রচেষ্টায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান থাকায় বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গণে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
প্রতিবেদনে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব, অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে ঐতিহাসিক অর্জন অধিক গুরুত্ব পেয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক এবং অধিক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যসমূহ অধিক গুরুত্ব পায়।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা অবস্থার মধ্যেও বাংলাদেশ বিগত দশ বছরে প্রবৃদ্ধি ৬ শতাংশের ঊর্ধ্বে বজায় রয়েছে। যা সরকারের কাঠামোগত সংস্কার, রাজস্ব বৃদ্ধি এবং আঞ্চলিক প্রতিযোগিতার ক্ষেত্রে সরকারের কৌশলগত অবস্থানকে আরো দৃঢ় করেছে এবং ইতোমধ্যে দেশকে ১১তম অবস্থানে পৌঁছে দিয়েছে।
প্রতিবেদনে বিদেশ নীতির ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরা হয়। এ প্রসঙ্গে বৃহৎ দেশ যুক্তরাষ্ট্র, চীন ও জাপানসহ কয়েকটি বড় দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথাও উল্লেখ করা হয়।
প্রতিবেদনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সাফল্যের একটি সূচক হিসেবে বর্ণনা করা হয়। এতে আরো বলা হয়, প্রতিবেশী এই দুটি দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ফলে তাদের মধ্যে ভবিষ্যৎ যোগাযোগ ও বাণিজ্যের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে পূর্বের যে কোনো সময়ের চেয়ে ব্যাপক, গভীর ও দৃঢ় বলে বর্ণনা করে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করা হয়।
অনুরূপভাবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে এযাবতকালের মধ্যে সর্বোচ্চ বলে বর্ণনা করা হয়। এতে বলা হয়, এ দুটি দেশ এ বছরে কূটনৈতিক সম্পর্কের ৪০তম বার্ষিকী অতিবাহিত করতে যাচ্ছে।
জাপানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, টোকিও শিল্প প্রবৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে পরবর্তী পাঁচ বছরে ঢাকাকে ৬ বিলিয়ন ডলার দেবে।
প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য অর্জন করায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র প্রশংসা উল্লেখ করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করা হয়। – বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ