• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

image_273259.british high1সিসি ডেস্ক: বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন। সোমবার সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশন এই সতর্কতা জারি করে।
ব্রিটিশ হাইকমিশনের বাংলাদেশ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা সংক্রান্ত সর্বশেষ আপডেটে বলা হয়, সন্ত্রাসের একটা সাধারণ হুমকি রয়েছে। বিদেশিরা যেসব স্থানে অবাধে যাতায়াত করেন, ওইসব স্থানসহ নির্বিচারে হামলার আশংকা উড়িয়ে দেয়া যায়না।
ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তায় আরও বলা হয়, চলতি সেপ্টেম্বরের শেষ দিকে নির্ভরযোগ্য সূত্রের তথ্য রয়েছে যে, জঙ্গিরা বাংলাদেশে পশ্চিমা স্বার্থে হামলার টার্গেট নিয়ে পরিকল্পনা করে থাকতে পারে। যেসব স্থানে পশ্চিমাদের সমাগম হয়ে থাকে, ওই সকল স্থানে যাতায়াত কমিয়ে দেয়ার জন্যে যুক্তরাজ্যের কর্মকর্তাদের পরামর্শ দেয়া হচ্ছে। এসব স্থানের মধ্যে আছে হোটেল ও কনফারেন্স সেন্টার।
এতে আরও বলা হয়, ইরাক ও সিরিয়ায় সংঘাতের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে বিশ্বজুড়ে যুক্তরাজ্যের স্বার্থে এবং ব্রিটিশ নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে। এই সময়ে সকলকে তাই চোখ-কান খোলা রেখে চলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ