• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

ডোমারে ৬ জুয়াড়ীর কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: নীলফামারীর ডোমারে ৬ জুয়াড়ীকে ১০ দিনের করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলার ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ডাক্তার পাড়ার চহিবর রহমানের ছেলে আজিজুল ইসলাম (৩২),তালেবপাড়ার মৃত আবু তাহেরের ছেলে নুরল ইসলাম (২৮), মাঝাপাড়ার মজিবুল ইসলামের ছেলে ময়নুল ইসলাম (৩৫), বিএসসি পাড়ার মৃত জোবান উদ্দিনের ছেলে ওয়াহেদ আলী (৪২), ফকিরপাড়ার মোবারকের ছেলে মমিনুর রহমান (১৮) ও উত্তর গোমনাতী ইউনিয়নের ডাঙ্গাপাড়ার মজিবুল হকের ছেলে নাইম (১৯)।  বিকালেই তাদেরকে জেলহাজতে পাঠানো হয়ছে। ডোমার থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে শৈলেন্দ্র নাথের পুকুর পাড়ে গতকাল রবিবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। এ অভিযানে জুয়া খেলার সময় ৬ জুয়াড়ীকে হাতে নাতে আটক করা হয়। দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ