• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

Shishu-kishur Mela Birth Day Pic. 28-09-2015দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলতাফুজ্জামান মিতা ও দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক।
পরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল ইসলাম, শিশু কিশোর মেলার কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, প্রজন্ম লীগের সভাপতি অধ্যাপিকা হাসিনা আক্তার শিউলী, সাধারণ সম্পাদক প্রভাষক ইফতেখারুল মামুন, শিশু কিশোর মেলা সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন।
প্রধান অতিথি অধ্যক্ষ আবু বকর সিদ্দিক বলেন, দীর্ঘ সংগ্রাম চড়াই উৎরাই ও আত্মত্যাগের পর বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা এদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার উৎস। প্রধানমন্ত্রী নারী অধিকার ও শিশু অধিকারসহ সাধারণ জনগণের সবধরণের অধিকার নিশ্চিত করেছেন। শিশু-কিশোরদের উপবৃত্তির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। শেখ হাসিনার প্রচেষ্টায় গ্রামে-গঞ্জে বিত্তবানরা শিশু-কিশোরদের সাহাযার্থে স্কুলে স্কুলে মিডমিল পদ্ধতি চালু করা হয়েছে। ভবিষ্যতে শিশুদের জন্য অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। তার শাসনামলে যেমন শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে তেমনি দেশ থেকে দারিদ্র্যর সংখ্যা কমে গেছে। তিনি তথ্য অধিকারের স্বাধীনতা নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের জন্ম হত না আর শেখ হাসিনা না হলে ডিজিটাল বাংলাদেশ হতো না। যারা রাতের অন্ধকারে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা জনগণের কাছে সনাক্ত হয়ে গেছে। তারা কোনদিন সফলকাম হতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ