• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস পালিত

World Heart Day Rally Pic copyদিনাজপুর প্রতিনিধি : “সুস্থ্য হৃদয় সবার জন্য, সব সময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। এসব কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ইত্যাদি।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে সকাল ৯টায় উপশহরস্থ ফাউন্ডেশন ক্যাম্পাস থেকে হাসপাতালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম আজাদে নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে উক্ত প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সহ-সভাপতি আফতাব উদ্দিন আহমেদ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা. সুধা রঞ্জন রায়, হাসাপাতালের চিকিৎসক মোঃ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য মোঃ খালেকুজ্জামান নান্নু, সাবেক এমপি রেজিনা ইসলাম, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম আজাদ প্রমুখ। মূল প্রতিপাদ্য বিষয়ের উপর বিভিন্ন দিক নিয়ে বিশ্লে¬ষন করেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. এসএম মামুন ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মুশফিকুল ইসলাম, মোঃ মিন্নাতুল¬াহ্ ও  সৈয়দ শফিকুর রহমান পিন্টু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ