• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্ত্রী নির্যাতনের মামলায় আইনজীবি গ্রেফতার

গ্রেফতারসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এ্যাডভোকেট এস এম রাসেল রানাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। এ্যাড. রাসেল সৈয়দপুর শহরের জসিম বাজারস্থ রেলওয়ে কারখানার শ্রমিক সাদেকুল ইসলামের পুত্র।
সূত্র মতে, যৌতুকের জন্য রাসেল তার প্রথম স্ত্রী সানজিদা আকতারকে প্রায়ই সময় নির্যাতন করে। ঘটনার দিন বুধবার সন্ধ্যায় যৌতুকের জন্য এ্যাড. রাসেল রানা, বাবা সাদেকুল ইসলাম ও ২য় স্ত্রী আয়েশা সিদ্দিকা সংঘবদ্ধ হয়ে সানজিদা আক্তারের ওপর নির্যাতন চালায়। সানজিদার আত্মচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধারে ছুটে এলে রাসেল রানা প্রতিবেশীদের ওপর চড়াও হয়। এতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে রাসেল রানার বাসায় দফায় দফায় হামলা চালায়।
পরে সৈয়দপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে এবং জনরোষ থেকে বাঁচাতে এ্যাড. রাসেল রানাসহ সাদেকুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, সোহেল রানা, জুয়েল রানা, গোলাম রব্বানী ও নাছিমা আকতারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাত বারোটার দিকে সানজিদা আকতার স্বামী, শ্বশুড় ও সতীনকে আসামী করে যৌতুকের জন্য অমানবিক নির্যাতনের একটি মামলা দায়ের করে। মামলা দায়ের করার পর পুলিশ এ্যাড. রাসেল রানার, সাদেকুল ইসলাম ও আয়েশা সিদ্দিকাকে গ্রেফতার করে এবং আটক বাকীদের কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদের জিম্মায় ছেড়ে দেয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন মামলা দায়ের করার কথা সিসি নিউজকে নিম্চিত করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ