• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের তরুণ কৃষিবিদ কাজী জিয়াউরকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন

saidpur Picture,23-09-2015 copyসিসি নিউজ: সৈয়দপুরের তরুণ কৃষিবিদ কাজী মো. জিয়াউর রহমান ওরফে ছোট বাবু’র দুইটি কিউনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর সিপাইগঞ্জ কাজীপাড়ার মৃত. কাজী মোজাম্মেল হকের ছেলে কাজী জিয়াউর রহমান ওরফে ছোট বাবু। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭-১৯৯৮ সেশনে, ১৯তম ব্যাচে বিএসসি(এজি) সম্পন্ন করেন। লেখাপড়ার শেষ করে চাকরি নামের সোনার হরিণের পিছনে না ঘরে গ্রামে ফিরে আসেন। বাবার ও বড় ভাইরে মৃত্যুতে সংসারে হাল ধরেন। পাশাপাশি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেন। গরীব-দুঃখী,সরকারী সুযোগ-সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাঁর প্রধান কাজ। নিজের ভবিষ্যৎ সুন্দর জীবনের ভাবনা চিন্তা না করে যে মানুষটি এতোদিন এলাকার দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, ছুঁটে গেছেন তাদের যে কোন বিপদআপদে। আজ তিনি নিজেই জীবন মৃত্যুরসন্ধিক্ষণে দাঁড়িয়েছেন। চলতি বছরের গত মার্চ থেকে তাঁর কিউনি সমস্যা ধরা পড়েছে। প্রথমে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে চিকিৎসা নেন ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কিডনি বিভাগে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ প্রফেসর ডা. হাবিবুর রহমান দুলালের অধীন চিকিৎসাধীন রয়েছেন। প্রতি সপ্তাহে ২ বার তাঁর ডায়ালাইসিস করাতে হচ্ছে। এভাবে সপ্তাহে ২ বার ডায়ালাইসিস করতে ইতোমধ্যে তাঁর সহায়-সম্পত্তি প্রায় শেষ হয়ে গেছে। এ অবস্থায় চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে আগামী মাসের মধ্যে তাঁর কিউনি প্রতিস্থাপন করতে বলেছেন। ইতোমধ্যে একজন কিডনিদাতাও পাওয়া গেছে। কেবল আর্থিক সংকটের কারণে কিডনি ট্রান্সপ্লান্ট প্রক্রিয়ার সময় চূড়ান্ত করা যাচ্ছে না। কিউনি প্রতিস্থাপনসহ অন্যান্য ব্যয়ের জন্য প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে জোগান দেয়া সম্ভব হচ্ছে না। ফলে তাঁর পরিবারের পক্ষ থেকে সমাজের অর্থশালী ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: কাজী জিয়াউর রহমান, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের হিসাব নম্বর : ১৪৮১৫১০০৮৭৮০১ অথবা, বিকাশ একাউন্ট নম্বর : ০১৯২৬-১৭১৬৭১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ