সিসি নিউজ: ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্ট অব সৈয়দপুর-এর উদ্যোগে শহরের বাঁশবাড়ী সপ্রাবি মাঠে সম্প্রতি ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে স্বাস্থ্য সেবা, উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিকস স্কিনিং ও ব্লাড গ্রুপিং সেবা দেয়ার পাশাপাশি হেলথ এডুকেশন দেন তরুন চিকিৎসকরা।
ক্যাম্পে সেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন, ডা. সাদেকুল ইসলাম সাদিক, ডা. মুক্তাদির রহমান, ডা. শাহানাজ পারভীন নিপা ও ডা. সোহাগ। সহযোগিতায় ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ছাত্র নাজমুল হক ও নাজমুজ সাকিব নয়ন, রংপুর প্রাইম মেডিকেল কলেজের আশিকুর রহমান অপু, জেরিন আক্তার, ফিরোজ ও রাব্বি, রাজশাহী মেডিকেল কলেজের সাজদা আনোয়ার, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের আতিক, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের সুমিত এবং আর্মফোসেস মেডিকেল কলেজের রিজভি।
ক্যাম্পে ২৫০ জন নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করে। অপরদিকে ৩৫০ জন সাধারণ মানুষের ব্লাড গ্রুপিং করা হয়েছে।
উল্লেখ্য যে, দেশের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যয়নরত সৈয়দপুরের শিক্ষার্থীরা ২০০৯ সালে সংগঠনটি গঠন করে।