• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রশাসনের নিষেধাঙ্গা: চিলমারী বিএনপি’র সম্মেলন এবারো পন্ড

সম্মেলনচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের নিষেধাঙ্গায় এবারো পন্ড হলে গেল বিএনপি’র উপজেলা সম্মেলন। নেতাকর্মীদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ৩ অক্টোবর শনিবার বিকাল ৩ টায় পূর্ব ঘোষিত নিদ্ধারিত স্থান চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে সম্মেলনের ডাক দেয় উপজেলা বিএনপি। একই স্থানে একই সময়ে বিএনপির অপর একটি অংশ কর্মী সমাবেশের ডাক দেয়। একই স্থানে দুটি সমাবেশ ডাক দেয়াসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে জন নিরাপত্ত্বা নিশ্চিত করতে সম্মেলন ও কর্মী সমাবেশেরে উপর নিষেধাঙ্গা জারি করেন চিলমারী উপজেলা প্রশাসন। হঠাতেই আগে কিছু না জানিয়ে এবারো সম্মেলন করতে না দেয়ায় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর বারী সরকার দুঃখ প্রকাশ করে বলেন এর আগেও ১৮ সেপ্টেম্বর আমরা শান্তি পরিবেশে উপজেলা সম্মেলন-২০১৫ শুরু করি কিন্তু হঠাতেই প্রশাসন তা পন্ড করে দেয় এবং ঈদ-উল- আজাহার পর তা অনুষ্ঠিত করতে বলে। আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে তা বন্ধ করি এবং ৩ অক্টোবর সম্মেলনের জন্য অনুমতি চেয়ে কয়েকদিন আগে চিঠিও দেই কিন্তু তখন প্রশাসনের পক্ষ থেকে কোন কিছু না বললেও হঠাতেই সম্মেলনের দিনেই এবারো সম্মেলনের উপর নিষেধাঙ্গা জারি করেন উপজেলা প্রশাসন। প্রশাসনের এই নিলজ্জ হস্তক্ষেপ উপর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হামিদুল হক জানান প্রশাসনের পক্ষ থেকে আমাদের কর্মী সমাবেশ না করার জন্য বলা হয়েছে। তবে এক প্রশ্নের জবারে তিনি বলেন পকেট কমিটির কারার প্রতিবাদের আমরা কর্মী সমাবেশের ডাক দিয়ে ছিলাম। তবে আহবায়ক আঃ বারী সরকার জানান আমরা কোন পকেট কমিটি করছি না বরং প্রকাশ্যে সবাইকে জানিয়েই কমিটি করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা জানান, জন নিরাপত্ত্বা নিশ্চিতসহ সার্বিক দিক বিবেচনা করে উক্ত স্থানে আপাতত সম্মেলন না করার জন্য বলা হয়েছে। চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মজনুর রহমান জানান দু’টি পক্ষ একই স্থানে সমাবেশের ডাক দেয়ায় এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে এই আসংখ্যায় আপাতত উক্ত স্থানে সম্মেলনসহ সকল সমাবেশের উপর স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ