ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। পহেলা অক্টোবর ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের ভবনে শ্রী কৈলাস প্রসাদের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক শ্রী বিরেন্দ্র নাথ শর্মা কৈলাস, শ্রী কমল রায়, মোঃ জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম জুয়েল, মোঃ ইব্রাহিম আলী, মোঃ আব্দুল মান্নান ও মুশফিকুর রহমান। ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধিজন, ব্যবসায়ী মহল উপস্থিত ছিলেন।