• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিন শিশুর মৃত্যুর পর এশিয়ান হাসপাতালে তালা

62928_1ঢাকা: রাজধানীর লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে তিন শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালটির প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করেনি।

শনিবার দুপুরে হাসপাতালটিতে তালা লাগানো হয়। শুক্রবার রাত নয়টা থেকে রাত ১০টার মধ্যে তিন শিশুর মৃত্যুর প্রেক্ষাপটে শনিবার সৃষ্ট বিক্ষোভের জেরে হাসপাতালটিতে তালা লাগায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর বলেন, এশিয়ান হাসপাতালের কাউকে আমরা এখন পর্যন্ত আটক বা জিজ্ঞাসাবাদ করিনি।

এছাড়া শনিবার সকাল থেকেই হাসপাতালটিতে গিয়ে কোনো চিকিৎসক না থাকায় আতঙ্কিত অভিভাবকরা অসুস্থ শিশুদের হাসপাতাল থেকে সরিয়ে নেন।

এশিয়ান কার্ডিয়াক হাসপাতালের পাশের মনোহারী দোকানদার আব্দুর রশিদ জানান, সকাল থেকেই হাসপাতালটিতে কোনো চিকিৎসক ছিল না। অনেকেই চিৎকার করেছে, ধাক্কাধাক্কি করেছে। পরে পুলিশ এসে হাসপাতালে তালা লাগিয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ