• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি লিটনের আগ্নেয়াস্ত্র জমা

লিটনগাইবান্ধা: শিশু সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ব্যবহৃত দুইটি আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এমপি লিটনের নিকট আত্মীয় তারিকুল ইসলাম সুন্দরগঞ্জ থানায় নিবন্ধনকৃত আগ্নেয়াস্ত্র দুটি জমা দেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি রিভলবার ও অপরটি শটগান।

এর আগে শনিবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এমপি লিটনের আগ্নেয়াস্ত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, এমপি লিটনের নিরাপত্তার লক্ষে একটি পিস্তল ও একটি শটগান ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

তার বিরুদ্ধে অহেতুক গুলি ছুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে পৌনে ৬টায় এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ দুই পায়ে গুলিবিদ্ধ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ