• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিসিএসে ৮ শতাধিক প্রার্থীর কাগজপত্রে গড়মিল

বিসিএসসিসি ডেস্ক: ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এবং লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মধ্যে ৮৭৫ জন প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

রোববার পিএসসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএসসি ফরম-২ এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আগামী ২২ অক্টোবরের মধ্যে তাদের কাগজপত্র জমা দিতে হবে।

গত ১ সেপ্টেম্বর থেকে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হবে ১০ অক্টোবর।

নির্ধারিত সময়ের মধ্যে আগারগাঁওয়ে পিএসসি সচিবালয়ে পরিচালক (ক্যাডার), বিসিএস পরীক্ষার দফতরে কাগজপত্র জমাদানে ব্যর্থ হলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রার্থিতা বাতিল করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংশ্লিষ্টদের তালিকা পিএসসি’র ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) দেওয়া হয়েছে।

সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৮ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হন ২০ হাজার ৩৯১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ