• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

এমপি লিটনগাইবান্ধা: শিশু সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধের অভিযোগে অভিযুক্ত গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

বোরবার (০৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এমপি লিটনের আগ্নেয়াস্ত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, এমপি লিটনের নিরাপত্তার লক্ষ্যে একটি পিস্তল ও একটি শর্টগান ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তিনি অহেতুক পিস্তল ও শর্টগানের গুলি ছুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির কারণে তার অস্ত্র প্রত্যাহার করা হবে।

ওই দিন রাতেই এমপি ব্যবহৃত একটি পিস্তল ও একটি শর্টগান লাইসেন্সসহ সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার স্ত্রী খুরশিদ জাহান স্মৃতির বড় ভাই তারিকুল ইসলাম।

শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ দুই পায়ে গুলিবিদ্ধ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ