• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

প্রাথমিক প্রধান শিক্ষকদের কর্মসূচি স্থগিত

প্রাথমিক শিক্ষাসিসি নিউজ : ১ অক্টোবর থেকে ৫ দফা দাবিতে শিক্ষকদের চেয়ার বর্জন ও কর্মবিরতি কর্মসূচি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের আশ্বাসে স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

সোমবার রাতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক রিয়াজ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৩ থেকে ৫ অক্টোবর সকাল ৯ থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন প্রধান শিক্ষকরা।

৫ দফা দাবিগুলো হলো- দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা বাস্তবায়ন, ১০ম গ্রেডে বেতন কাঠামো, সেলফ ড্রয়িং কর্মকর্তার ক্ষমতা প্রদান, নতুন নিয়োগবিধি অনুযায়ী শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ