• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে জাপানি প্রতিনিধি দল, লাশ হস্তান্তর হয়নি

কোনিওরংপুর: জাপানি প্রতিনিধি দল রংপুরে এলেও খুন হওয়া দেশটির নাগরিক কোনিও হোসির লাশ হস্তান্তরে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল ফারুক মঙ্গলবার রাত ১০টায় সাংবাদিকদের জানিয়েছেন, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরে সাংবাদিকদের জানানো হবে।

জানা গেছে, কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে রাত সোয়া ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কোনিও হোসির লাশ পর্যবেক্ষণের জন্য আসেন জাপানের চার সদস্যের প্রতিনিধি দল। এ সময় সঙ্গে ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, এএসপি আব্দুল্লাহ আল ফারুক, ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

তারা প্রায় দুই ঘণ্টা মর্গের হিমঘরে লাশের পর্যবেক্ষণ এবং বিভিন্ন তথ্য লিপিবদ্ধ ও আলামত সংগ্রহ করেন। রাত ১০টায় তারা মর্গ থেকে বের হয়ে পর্যটন মোটেলে যান।

পর্যটন মোটেল থেকে বেরিয়ে এসএসপি আব্দুল্লাহ আল ফারুক জানান, লাশ হস্তান্তরের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে জাপানি প্রতিনিধি দলটি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান। প্রসঙ্গত, গত শনিবার সকাল ১০টার দিকে রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন জাপানি এই নাগরিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ