• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিখোঁজের ১৫ দিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

লাশ উদ্ধারঠাকুরগাঁও: জেলার সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামে নিখোঁজের ১৫ দিন পর রিক্তা আকতার (১৭) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গ্রামের কবরস্থানের পাশে ধানক্ষেতঘেঁষা একটি ডোবা থেকে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

রিক্তা খলিশাকুড়ি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে ও পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী।

ঠাকুরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ উদ দৌল্লা জানান, সকালে ঘাস কাটতে গিয়ে স্থানীয়রা ডোবায় লাশ দেখে থানায় খবর দেন। দুপুর আড়াইটায় ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ২৩ সেপ্টেম্বর রিক্তা নিখোঁজ হয়। অনেক সন্ধান করেও স্বজনরা তাকে খুঁজে পাননি।

ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ