দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ব্যবসায় উন্নয়ন ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চারুবাবুর মোড়স্থ ফারইষ্ট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর ডিস্ট্রিট্রিক্ট কো-অর্নিডিনেটর (ডিসি) ও দিনাজপুর জোন ইনচার্জ মো. সাহেব আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও রংপুর ডিভিশনাল ইনচার্জ আলহাজ্ব মো. আবু আহমেদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মো. মীর হোসেন। কোম্পানীর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. আব্দুল হাফেজ’র উপস্থাপনায় বক্তব্য রাখেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. সাইদুর রহমান, মো. নবিউল ইসলাম, মো. ইয়াকুব আলী প্রমূখ।
সভায় কোম্পানীর ব্রাঞ্চ ম্যানেজার, ইউএম ও এফএসহ বিভিন্ন ব্রাঞ্চের শতাধিক কর্মকর্তা ও কর্মী অংশগ্রহণ করেন।