• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিলমারী উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত

chilmari bnp-4-10-15চিলমারী প্রতিনিধি: গ্রুপিং ও কোন্দলকে কেন্দ্র করে দু’দুবার প্রশাসনের হস্তক্ষেপে চিলমারীতে সম্মেলন করতে না পারায় সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপি’র সম্মেলন পাশ্ববর্তী উলিপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চিলমারী উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আব্দুল বারির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল-ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক দেওয়ান নুরেচ্ছাবা স্টার, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল কাদের প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব আব্দুল বারি সরকার সভাপতি, আব্দুল মতিন সরকার শিরিন সাধারণ সম্পাদক ও সহঃ অধ্যাপক ফজলুল হককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে উপজেলা বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ট পূর্নঙ্গ কমিটি গঠন করে অনুমোদন গ্রহনের জন্য নির্দেশসহ অনুমোদন দেয় জেলা বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ