দিনাজপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক “চ্যাম্পিয়ন্স অফ দ্যা আর্থ” পুরস্কারে ভূষিত হওয়ায় দিনাজপুরে হাবিপ্রবি ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে হাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান জেমি ও কার্যকরী সদস্য নাহিদ আহমেদ নয়নের নেতৃত্বে আনন্দ মিছিল ক্যাম্পাস চত্বর থেকে বের হয়ে দিনাজপুর-দশমাইল মহাসড়ক প্রদক্ষিন শেষে ক্যাম্পাস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তারেক চৌধুরী, অর্থ সম্পাদক, রফিকুল ইসলাম, শেখ রাসেল হল (সম্প্রসারণ) শাখা ছাত্রলীগের সভাপতি পলাশ চন্দ্র রায়, সাধারন সম্পাদক রঞ্জন মিত্র রায়, তাজউদ্দীন আহাম্মেদ হল শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সহরাব আলী সজল, শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস জোহা, সহ সভাপতি আহমাদুল হক খোকন, হাবিপ্রবি ছাত্রলীগ নেতা মোমেনুল ইসলাম রাব্বি, সৌরভ, মুনেম, নাজমুল, তন্ময়, ফারুক, ফাহিম প্রমুখ।