সুকুমার রায়, কাহারোল: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউপি সদস্য নুর আলম প্রায় ৮ বছর পূর্বে মৃত্যু হওয়া ৬০ বছর বয়সী উপজেলার মুকুন্দপুর গ্রামের মৃত পেশন খাতুনের মর দেহ কবর থেকে উত্তোলন করে মাথা কেটে নেয়। পরে নদী থেকে ধুয়ে মাথাটি পরিস্কার করে ব্যাগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ দেখে ফেললে, বিষয়টি কাহারোল থানাকে অবগত করেন। কাহারোল থানাকে অবগত করার খবরটি ইউপি সদস্য নুর আলম জানতে পেরে আত্ম গোপন করে। ঘটনাটি ঘটে ৪ সেপ্টেম্বর/১৫ রবিবার দিবালোকে সকাল ১০ টায়। ঐ ঘটনার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল ৬ অক্টোবর/১৫ইং তারিখ রোজ মঙ্গলবার কাহারোল থানা পুলিশের সহযোগিতায় মুকুন্দপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ইউপি সদস্য নুর আলম কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৯৭ ধারা দন্ড বিধি মোতাবেক নুর আমল কে ১০ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন।