• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যানের দাফন সম্পন্ন

late Aziz Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আব্দুল আজিজের জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ী চিরিরবন্দর উপজেলার হাটখোলা গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মিনার জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের প্রথম নামাযে জানাযা, সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে দ্বিতীয়, দুপুর সোয়া ২টায় চিরিরবন্দরের দারুল ফালাহ মাদরাসা মাঠে তৃতীয় এবং বিকেলে তাঁর নিজ গ্রাম চিরিরবন্দর উপজেলার হাটখোলা গ্রামে চতুর্থ ও শেষ জানাযার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুমের প্রথম জানাযার নামাজে ইমামতি করেন চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা। এই জানাযা জেলা জামায়াতের আমীর মো. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীরগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা মোহাম্ম হানিফ, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, হাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল মজিদ, দিনাজপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল জব্বার, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর ফয়সাল হাবিব সুমন, মো. মকবুল হোসেন, সাবেক প্যানেল মেয়র আলতাফ উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ছাড়াও মরহুমের আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বেলা ১১টায় মরহুমের কর্মস্থল দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা আইনজীবী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাইনুল আলম। এই জানাযায় দিনাজপুর জেলা ও দায়রা জজ হোসেন শহীদ, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জজ আকতারুল আলম, সাব জজ-১ খন্দকার মুক্তিাদির, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল বারীসহ অন্যান্য জজবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু, সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ, সিনিয়র আইনজীবী আলহাজ্ব  মো. নজিবুর রহমান, মো. ইছাহক, ইউসুফ আলী, মো. আব্দুল হালিম, হাসনে ইমাম নয়ন, মাহবুব হাসান চৌধুরী লিটন, মো. আব্দুল লতিফ, আ ন ম হাবিবুল্লাহ, এমাম আলী, জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যসহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্য ও সধীজন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মরহুম এ্যাড. আব্দুল আজিজ দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ছাড়াও দীর্ঘদিন সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। চিরিরবন্দর নান্দেরাই মাদ্রাসায় শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মজীবনের শুরু হয়। পরে তিনি চিরিরবন্দর পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় ও চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
তিনি দিনাজপুর আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা ভাইস প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সর্বশেষ আইন পেশার সাথে নিজেকে যুক্ত করেন। তিনি চিরিরবন্দরের সবচেয়ে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ফালাহ মাদরাসার প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪.৫৫ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ