• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হোচি কোনিওর লাশ রংপুরেই দাফন হবে

Konio1444307986রংপুর : ইসলাম ধর্ম গ্রহণ করায় পরিবার লাশ নিতে অস্বীকৃতি জানানোয় দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক হোচি কোনিওকে রংপুরেই দাফনের সিদ্ধান্ত নিয়েছে জাপানি দূতাবাস কর্তৃপক্ষ। এ জন্য রংপুর সিটি করপোরেশনের মেয়রের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে সাংবাদিকদের রংপুর সিটি মেয়র শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু জানান, জাপানি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পরিচয়ে একজন কর্মকর্তা তাকে ফোন করে তাদের জাপানি নাগরিককে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করার জন্য প্রয়োজনীয় অনুমতি চান।

মেয়র বলেন, জাপানি নাগরিক যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে তাহলে লাশ কবরস্থানে দাফন করতে কোন সমস্যা নেই। মেয়র আরো জানান, নিহত জাপানি নাগরিক হোচি কোনিও রংপুর নগরীর মুন্সিপাড়া মহল্লায় জাকারিয়া বালাদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে বসবাস করত। সেখানে একটি মসজিদে তিনি নিয়মিত যেতেন এবং নামাজ আদায় করতেন। ওই মসজিদের ইমাম ছিদ্দিক মাওলানার কাছে জাপানি নাগরিককে কলেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ সময় ওই মসজিদের মোয়াজ্জেম তাজুল ইসলাম উপস্থিত ছিলেন বলে মেয়র জানান।

এদিকে মেয়র ঝন্টু জাপানি নাগরিক হোচি কোনিওর মুসলমান হওয়ার বিষয়টি নিশ্চিত হতে ওই মসজিদের মোয়াজ্জিন তাজুল ইসলামের কাছ থেকে একটি লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করেছেন।

মোয়াজ্জিন তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, তার উপস্থিতিতেই জাপানি নাগরিক মুসলমান হয়েছেন।

রংপুর জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, নিহত জাপানি নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করায় তার স্বজনরা মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে শেষ পর্যন্ত তাকে রংপুরে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে জাপানি দূতাবাস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ