• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে বিএসএফের গুলিতে আহত ৫

বিএসএফলালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের চওড়াটারী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ-ছয়জন সদস্য বাংলাদেশের প্রায় ৩০০ গজ ভেতরে অবৈধভাবে ঢুকে গুলি ছুড়েছে। এতে দুর্গাপুর এলাকার সুলতান মিয়া ও আব্দুর রহিম নামের দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

অনুপ্রবেশের প্রতিবাদ করায় রাবেয়া নামের এক নারীসহ সাজু ও সুমন নামের তিনজনকে বেদম মারপিট করে আহত করে বিএসএফ সদস্যরা। পরে তারা চারটি গুরু নিয়ে পালিয়ে যায়। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এসব ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি ফালাকাটের ২১ বিএসএফ ব্যাটালিয়নের বারথার (সিঙ্গীমারী) ক্যাম্পের একটি টহল দল দুর্গাপুর এলাকায় অনুপ্রবেশ করে গুলিবর্ষণ করেছে। এতে পাঁচ বাংলাদেশি আহত হয়েছে। উত্তেজিত জনতা বিএসএফ সদস্যদের ঘেরাও করার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বলেন, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ