সিসি নিউজ: নীলফামারীর ডোমারে জামগাছ থেকে পড়ে জনি রহমান (১২) নামে ৫ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জনি ডোমার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বড় রাউতা গ্রামের নুর ইসলাম হেদলা’র ছেলে ও বড় রাউতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার ডোমার উপজেলার বড়রাউতা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকালে বিদ্যালয় চত্বরে সে সহপাঠী বন্ধুদের সাথে খেলছিল। এক পর্যায়ে সে বিদ্যালয়ের জামগাছে চরলে সেখান থেকে পিছলে পরে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১০ টার দিকে সে মারা যায়।