• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

বঙ্গবন্ধুর সহচরকে দেখতে বারডেমে আসাদুজ্জামান নূর

রহিমসিসি নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য এম. আব্দুর রহিমকে দেখতে গিয়েছিলেন সংস্কৃতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সংসদ সদস্যকে আব্দুর রহিমকে দেখতে যান এবং শারিরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী।

এ সময় হাসপাতালে আব্দুর রহিমের বড় ছেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি এনায়েতুর রহিম উপস্থিত ছিলেন।

গত সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয় আব্দুর রহিমকে। গত ২৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ আব্দুর রহিমকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের ৫০২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

এম. আব্দুর রহিম বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে নিকটাত্মীয়রা জানিয়েছেন।

এম. আব্দুর রহিম বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাবা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ