• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শিক্ষা মেলা অনুষ্ঠিত

Picture from nilphamari 10-10-15-1,liliসিসি নিউজ: “শিশু বিবাহ দিয়ে কেউ করো নাকে ভুল, প্রত্যকটি শিশু যেন এক একটি ফুল ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মেলা। জেলা শিক্ষা অফিস নীলফামারী ও ডোমার উপজেলা মাধ্যেমিক শিক্ষা অফিসের আয়োজনে এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুরে জেলার ডোমার উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, উপজেলা মাধ্যেমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন প্রমুখ। মেলায় উপজেলার অর্ধ শতাধিক মাধ্যেমিক বিদ্যালয়, মাদ্রাসা ও স্কুল এ্যান্ড কলেজের স্টল স্থান পেয়েছে। মেলায় বাল্য বিবাহ রোধ বিষয়ে দেয়াল পত্রিকা প্রদর্শন, বাল্য বিবাহ রোধ বিষয়ক পোষ্টার প্রদর্শন, কবিতা/ছড়া লিখন প্রদর্শন ও আবৃত্তি, অভিনয়, আন্ত বিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতা, উপস্থিত বক্ততা, উম্মুক্ত আলোচনা ও মিনা ফিল্ম প্রদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ