• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর পৌরসভার দু’টি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

Meyor Pic, 10-10-2015দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভায় বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ড’র (বিএমডিএফ) অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজের অংশ হিসেবে পুলহাটে একটি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ উদ্বোধন করেছেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
শনিবার (১০ অক্টোবর) সকালে এসব রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজের অংশ হিসেবে শহরের পুলহাট এলাকায় ২৯ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে ৭৮০ মিটার দীর্ঘ একটি রাস্তা সংস্কার ও ৩০ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৪শ’ মিটার দীর্ঘ একটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ও ১নং প্যানেল মুরাদ আহম্মেদ, মহিলা কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক, সহকারী প্রকৌশলী মো. মতিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সজল কুমার মন্ডল, মো. ময়েজ উদ্দীন, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল সাত্তার, মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় ব্যবসায়ী মো. সিরাজ আলী সরকার, ইফতেখার আহম্মেদ, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মো. এহতেশাম রেজা, মাসুদ রানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ও ড্রেন নির্মাণ কাজের জন্য বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ড’র (বিএমডিএফ) অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে। এর মধ্যে প্রায় ১৫ হাজার মিটার রাস্তা ও ১ হাজার ৬শ’ মিটার ড্রেন রয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন মহল্লার আভ্যন্তরিণ ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫টি রাস্তা ও কয়েকটি ড্রেন রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান দিনাজপুর শহরের জেল রোডস্থ এমপিটি-এমইএইচ জেভি নির্মাণ প্রতিষ্ঠান এসব নির্মাণ কাজ সম্পন্ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ