• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

জাপানি হত্যার ৮ দিন পর তাজা বুলেট উদ্ধার

japani-nagরংপুর : জাপানি নাগরিক হোসি কুনিও হত্যাকাণ্ডের ৮ দিন পর রোববার দুপুর আড়াইটার দিকে কাউনিয়ার কাচু আলুটারী ঘটনাস্থল থেকে একটি তাজা বুলেট উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে পিবিআই ও রংপুর জেলা পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন এবং তল্লাশি করে এই বুলেট উদ্ধার করে।

রংপুর অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, বুলেটটি ওই হত্যাকান্ডে ব্যবহৃত কিনা তা আমরা ক্ষতিয়ে দেখছি।

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন হোসি কুনিওকে চারটি গুলি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ৩টি বুলেট উদ্ধার করা হয়। আজ একটি উদ্ধার করা হয়েছে।

এছাড়াও এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত হুমায়ুন কবীর হীরার খালাতো ভাই পাবনা থেকে আটক সুইটকে জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী ও কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ