• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ সোমবার

natinal_uni_logo_sm-NUসিসি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল সোমবার (১২ অক্টোবর) রাতে প্রকাশ করা হবে।

রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

এই প্রতিবেদককে তিনি বলেন, ওইদিন রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info এবং যে কোনো মোবাইলে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।

মোবাইলে পরীক্ষার ফল পেতে মেসেজ অপশনে গিয়ে nu<স্পেস> h1 <স্পেস> রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির এ পরীক্ষা চলতি বছরের ২১মে শুরু হয়। যা শেষ হয় ৬ জুলাই।

দেশের ৫৫৭টি কলেজের ১৯৭টি কেন্দ্রে মোট এক লাখ ৮০ হাজার ৫১৭ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ