• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিরসরাইয়ে চালের ট্রাক খাদে, নিহত ৭

CTG1444617831চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে চালবাহী ট্রাক উল্টে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কালাম মিয়া (৪৫), সাইফুল (৪০), রুবেল (২৫), টিপু (৪৫), মনিরুদ্দিন (৪৫), আলম (৩৫), আজাদ (২৫)।

মিরসরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নওগাঁ থেকে চালবোঝাই একটি ট্রাক চট্টগ্রামে যাচ্ছিল। ভোরে ট্রাকটি জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের ১১ জন আরোহীর মধ্যে সাতজন নিহত হন। আহত হন আরো চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, থানা-পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ট্রাকটি উদ্ধারে কাজ করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ