• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের বিধান রেখে মন্ত্রিসভার অনুমোদন

মন্ত্রী পরিষদসিসি নিউজ: দলীয়ভাবে নির্বাচনের বিধান রেখে মন্ত্রিসভা ৫টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে। দলীয় প্রাথীরা স্ব স্ব দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন।

সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভাকক্ষে  এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের বিরাজমান পাঁচ ধরনের স্থানীয় সরকার আইনের সংশোধনীতে অনুমোদন দেয় মন্ত্রিসভা। পাঁচ ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন।

তিনি বলেন, সংশোধিত স্থানীয় সরকার আইনে মেয়াদ শেষে কোনো জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত না হলে প্রশাসক নিয়োগ করা হবে। যা সিটি করপোরেশন আইনে রয়েছে। এ আইন পাস হওয়ার পর ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ,পৌরসভা এবং জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের এর পর জাতীয় সংসদে আইনটি পাস হবে।

মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ডিসেম্বরে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশোধিত স্থানীয় সরকার আইনটি পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে অধ্যাদেশ আকারে জারি হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ