• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে

হিলিহিলি প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আটদিন বন্ধ থাকবে।
এ সময় ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার চালু থাকলেও পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ অক্টোবর থেকে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হওয়ার কথা রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার ম-ল স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সোমবার আমাদের কাছে এসেছে। পরে বিষয়টি চিঠি দ্বারা হিলি স্থলবন্দরের সব আমদানি-রপ্তানিকারক, হিলি শুল্কস্টেশন, পানামা হিলি পোর্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ