• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রী নিহত

নিহতদিনাজপুর প্রতিনিধি : রাস্তা পার হওয়ার সময় দিনাজপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রীতিলতা রায় (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে।

শহরের বালুবাড়ী সড়কে সরকারি মহিলা কলেজের সামনে সোমবার দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে। পরে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা ছাত্রী হত্যার বিচারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।

নিহত প্রীতিলতা জেলার চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের মেয়ে। তিনি দিনাজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।

দিনাজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক রকিবুল হাসান জানান, প্রীতিলতা কলেজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মুখে ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত জানান, দুর্ঘটনা পর চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ