• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝর্ণায় গোসল করতে গিয়ে চবি’র দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিম্ভবিদ্যালয়চট্টগ্রাম: ঝর্ণায় গোসল করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন- আসাদুজ্জামান রিফাত ও নাঈমুল হাসান। দু’জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাটহাজারী কার্যালয়ের ভারপ্রাপ্ত লিডার আবু জাফর বলেন, বিশ্ববিদ্যালয়ের পেছনে ঝর্ণায় গোসল করতে গিয়ে ডুবে গেছে শুনে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। বিকাল সাড়ে ৫টার দিকে ঝর্ণার পানি থেকে দুইজন শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের সহপাঠী সাকিব রিফাত বলেন, আজকে (সোমবার) সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষার পর আড়াইটা থেকে তিনটার মধ্যে সাতজন মিলে বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় গোসল করতে যায়। গোসল সেরে উঠার সময় পা পিছলে ঝর্ণার পানিতে পড়ে ডুবে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ