• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

রংপুরে তারাগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

122277_1রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকায় ওভারটেকিং করতে গিয়ে বিআরটিসি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা হলেন-কিয়ামুল হক রাজু (৪০) ও সৌরভ কুমার (৪৮)।

রংপুর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া ও তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থাচনীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস (নং বগুড়া-ব -১১-০০৩৯) দিনাজপুর যাওয়ার পথে জিগাতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে বাসটি খাদে পড়ে।

এতে ঘটনাস্থলেই কিয়ামুল হক রাজু নিহত হন। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার রসুলপুর গ্রামের মাজহারুল হকের ছেলে।

এদিকে, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সৌরভ কুমার মারা যান। নিহত সৌরভের বাড়ি খুলনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ