• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে যুবদল নেতা গ্রেফতার

গ্রেফতারসিসি নিউজ: তৌফিকুজ্জামান বাবু(২৮) নামের এক যুবদল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে জেলা সদরের টুপামারী ইউনিয়নের দোগাছি মোড়কের ডাঙ্গা গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু ওই গ্রামের খালেকুজ্জামানের ছেলে ও বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ইউনিয়নের নেতা।

নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান ২০১৩ সালে নীলফামারীর আনন্দবাবুর পুল এলাকায় পুলিশের উপর হামলার মামলার আসামী ছিল টুপামারী ইউপি যুবদলের নেতা তৌফিকুজ্জামান বাবু। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে ওই মামলায় আদালতে চার্জশীট প্রদান করা হয়েছিল। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। দীর্ঘদিন পর পলাতক বাবু নিজবাড়িতে অবস্থান করতে গোপন সংবাদে মঙ্গলবার ভোর তিনটায় তাকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ