• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিবাহিত কিশোরীদের নিয়ে পল্লী-শ্রীর প্রতিযোগীতা

unnamed2নীলফামারী: পল্লীশ্রীর ইমেজ প্রকল্পের উদ্যোগে নীলফামারীতে কন্যা শিশু দিবস উপলক্ষে বিবাহিত কিশোরী সহ তাদের শ্বশুর-শাশুড়ি,ননদের সাথে নিয়ে সমাবেশ করা হয়েছে। সেই সমাবেশের মাধ্যমে কিশোরীদের চিত্রাংকন প্রতিযোগীতা করা হয়। প্রতিযোগীতা শেষে তাদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। অনুষ্ঠানটি উপভোগ করতে সমবেত হয় হাজারো উৎসুক নারী পুরুষ।

পল্লী শ্রীর ইমেজ প্রকল্পের নীলফামারীর ম্যানেজার লিলিমা রানীর সঞ্চালনায় বিকাল তিনটায় জেলা সদরের সংগলশী ইউনিয়নে কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ওই সমাবেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংগলশী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) ফখরুল হাসান। উক্ত অনুষ্ঠানে কন্যা শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লীশ্রী ইমেজ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর জনাব শামসুন নাহার । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শাহানাজ বেগম ছবি, কাজী দৌলত হোসেন, শামসুজ্জামান জুয়েল, আব্দুর জব্বার শাহ প্রমুখ।

এর আগে গত ১১ অক্টোবর দিবসটি উপলক্ষে পল্লী শ্রীর ইমেজ প্রকল্পের পক্ষে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালী ও শিল্পকলা একাডেমী অডিটেরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া গ্রহন করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ