• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমকিউএম প্রধানকে ৮১ বছরের কারাদণ্ড

63535_1আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সিন্ধ প্রদেশের একটি আদালত মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) শীর্ষ নেতা আলতাফ হুসেইনকে ৮১ বছরের কারাদণ্ড দিয়েছে।

ষড়যন্ত্র, সহিংসতায় উস্কানি এবং দেশ ও সেনাবাহিনীবিরোধী বক্তব্য দেয়ার অপরাধে মঙ্গলবার গিলগিত বালিস্তানের সন্ত্রাসবিরোধী ওই আদালত আলতাফের বিরুদ্ধে এই রায় ঘোষণা করে বলে দেশটির জিও টিভি জানিয়েছে।

গিলগিতের বাসিন্দা মীর বাজ খানের দায়ের করা এ মামলায় কারাদণ্ডের পাশাপাশি আলতাফ হুসেইনকে ২৪ লাখ রুপি জরিমানা ও তার সব সম্পত্তি জব্দ করারও নির্দেশ দেয়া হয়েছে বলে ভারতের এনডিটিভি জানিয়েছে।

বিচারক রাজা শাহবাজ খান এমকিউএম নেতার বিরুদ্ধে এসব আদেশ দেন।

৬২ বছর বয়সী আলতাফ হুসেইনের বিরুদ্ধে একই অভিযোগে পাকিস্তানের বিভিন্ন শহরে এক ডজনের উপর মামলা হয়েছে।

সেপ্টেম্বরে লাহোর হাইকোর্ট আলতাফের ছবি, বিবৃতি, বক্তব্য ও কার্যক্রম প্রচারে টেলিভিশন ও সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি করে।এমকিউএম এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে।

দুই দশকেরও বেশি সময় ধরে আলতাফ লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। সেখানেও তার বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগে তদন্ত চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ